ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু নাসিমাকে ধর্ষণের পর হত্যা করা হয়

Link Copied!

Rape1নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় শিশু নাসিমা আক্তার মুক্তাকে (৬) ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানায় পুলিশ।
নাসিমা হত্যার সঙ্গে জড়িত আল আমিন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে এ কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
গত ১৪ মে (বৃহস্পতিবার) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকা থেকে নাসিমা আক্তার মুক্তা (৬) নামের ওই শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় একটি মাদরাসা প্রথম শ্রেণীতে পড়ত।
বুধবার দুপুরে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, ঘটনার দিন এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
তিনি আরো জানান, মামলার তদন্তের এক পর্যায়ে পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। আল আমিন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে জানান যে, ঘটনার দিন দুপুরের দিকে তিনি নাসিমা আক্তার মুক্তাকে ধর্ষণের পর হত্যা করে।
আল আমিন সাত মসজিদ হাউজিং ৫ নম্বর রোডের হালিম সাহেবের বাড়ির ম্যানেজারের ছেলে।
অপর দিকে মুক্তার বাবা মুস্তাফিজুর রহমান পেশায় রংমিস্ত্রি। তারা মোহাম্মদপুর হাউজিং সোসাইটির সাতমসজিদ রোডে হালিমের বাড়িতে ভাড়া থাকে।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ জানান, ঘটনার দিন মুক্তার পরিবারের সদস্যরা বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে মুক্তার লাশ উঠিয়ে বাড়ি নিয়ে যায়।
মুক্তার বাবা মুস্তাফিজুর রহমান জানান, ওই দিন অনেক খোঁজাখুঁজি করেও মুক্তাকে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেলের দিকে বাড়ির পাশে সেপটিক ট্যাংকে তার লাশ পাওয়া যায়। মুক্তার গলার একপাশে কাটা ছিল।