ঢাকাWednesday , 20 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

Link Copied!

Yabaকক্সবাজার প্রতিনিধি : টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ২৫ হাজার ইয়াবাসহ আমানত উল্লাহ (২৫) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে। এ সময় একটি বোটও জব্দ করা হয়।
বুধবার ভোরের দিকে তাকে আটক করা হয়।
আটক আমানত উল্লাহ মিয়ানমারের মংডুর এলাকার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোরের দিকে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আলজাহিদের নেতৃত্বে দমদমিয়া বিওপির সদস্যরা নাফ নদীর জইল্যারদ্বীপে অভিযান চালিয়ে বোট থেকে একটি ইয়াবার পুটলা উদ্ধার করা হয়েছে। পরে পুটলাটি খুলে গণনা করে ২৫ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় মিয়ানমারের নাগরিক আমানত উল্লাহকে আটক করা হয়।
ইয়াবাগুলোর মূল্য ৭৫ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়নে জমা করা হয়েছে।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে।