ঢাকাWednesday , 18 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে যুবদল

Link Copied!

আওয়ামী ফ্যাসিবাদ, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে টাঙ্গাইলে ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের নেতৃত্বে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়ে শরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে যুবদল নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্ধকার কবিরুজ্জামান কবির, সদস্য সচিব ইকবাল তালুকদার, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদস্য-মীর মাজেদুর রহমান সজিব, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল প্রমূখ। নেতৃবৃন্দরা বলেন, বলেন- আওয়ামী ফ্যাসিবাদ, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র যেন না করতে পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এবং ওয়ার্ড,পাড়া-মহল্যা ও ইউনিয়ন নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান। এ সময় জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।