ত্রয়োদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি-এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, প্রতিমন্ত্রী শেখ মোঃ শরীফুল আলম এমপি, এস. এম. ফয়সল এমপি, মোঃ আব্দুল্লাহ্ এমপি, রেজেকা সুলতানা এমপি, মোঃ আফজাল হোসেন এমপি, হাফেজ মুহাঃ রবিউল বাশার এমপি এবং মাহবুবা হাকিম এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যদের পরিচিতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের প্রধানদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং চলমান প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।

