ঢাকাSaturday , 24 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

Link Copied!

মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ হাসিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২), সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওপাড়া (ক্লাবপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হাসিবুল ইসলাম নওপাড়া গ্রামের মৃত হাবিবুর ইসলামের ছেলে। এসআরবি-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় পরিচালিত অভিযানে হাসিবুলকে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তার বিরুদ্ধে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ছড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।