ঢাকাSaturday , 24 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর ২৪তম বর্ষপূর্তি উদযাপন

Link Copied!

সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচ আলিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক শামীম হোসেন, জাসাসের আহ্বায়ক ওয়াহিদ মুরাদ, ডা. মতিউর রহমান, অধ্যক্ষ শ্রাবণী সুলতানা এবং সোনালী ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি গুণী মায়েদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর ২৪ বছরের পথচলা উদ্‌যাপনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক চর্চা, গুণীজনদের সম্মাননা এবং সমাজে মায়েদের অবদানের স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।