ঢাকাSaturday , 24 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা

Link Copied!

নাটোরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। গ্রেপ্তার আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশে (৩০) সিংড়ার বালুয়া-বাসুয়া এলাকার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া থানা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ সুপার বলেন, আবু হুরায়রা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। পরে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপিতে পদায়ন ও মনোনয়নের দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছে টাকা চাইতেন। পুলিশের ভাষ্যমতে হোয়াটসঅ্যাপে যোগাযোগের পর বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে এসব টাকা আদায় করতেন আবু হুরায়রা।
পুলিশ সুপার বলেন, আবু হুরায়রা বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। সেখানেও প্রতারণার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, তার প্রতারণার বিষয়ে তথ্য পাওয়ার পর শুক্রবার রাতে সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।