ঢাকাSaturday , 24 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনালী ব্যাংক স্টাফ কলেজে সোলার সিস্টেম উদ্বোধন

Link Copied!

সোনালী ব্যাংক পিএলসির বিভিন্ন স্থাপনায় বিদ্যুৎ ব্যয় হ্রাস ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ kWp ক্ষমতার অনগ্রিড সোলার সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে স্টাফ কলেজের ছাদে স্থাপিত সোলার সিস্টেমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান। এর আগে স্টাফ কলেজের কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা। স্টাফ কলেজের প্রিন্সিপাল মো. ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্টাফ কলেজের ফ্যাকাল্টি, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী, সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।