ঢাকাSaturday , 24 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘টাকার জোরে আওয়ামী লীগ এখন বিএনপি’, ক্ষোভ তৃণমূলে

Link Copied!

পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগের এক নেতাকে ঘিরে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কিরণ চন্দ্র বসুর বিরুদ্ধে ৫ আগস্ট ছাত্র হত্যার একাধিক মামলায় আসামি থাকার অভিযোগ তুলে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কিরণ চন্দ্র বসুকে প্রশাসন পলাতক বললেও তিনি মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকছেন বলে দাবি করা হচ্ছে। এ অবস্থায় তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। তাদের প্রশ্ন, ‘টাকার জোরে আওয়ামী লীগ এখন বিএনপি’—এমন পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তৃণমূল নেতাকর্মীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং কিরণ চন্দ্র বসুর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।