ঢাকাSaturday , 24 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

Link Copied!

নড়াইলে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) সকালে নড়াইল বাধাঘাট প্রাঙ্গন ও আশপাশের এলাকা অভিযান শুরু হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক ডঃ মোঃ আব্দুল সালাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক লিংকন বিশ্বাস, ওলামাদলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান, জামায়াত নেতা ফারুক হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেন। নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আমাদের এই আয়োজন। এছাড়া এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে নাগরিকদের সচেতন করার কথাও জানান তিনি।