লক্ষ্মীপুরের রামগঞ্জে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত ও দুস্থ রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের সফল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২০ অক্টোবর) রামগঞ্জ পৌরসভার কলছমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ ও রামগঞ্জের বিএনপি নেতা সাইফুল ইসলাম। তার সুদক্ষ পরিচালনায় আয়োজিত এই কর্মসূচিতে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দিনব্যাপি এ কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হয়। কলছমা ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উদ্বোধক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, একই ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন, সমাজসেবক ফারুক হোসেন সহ যুবদলের অন্যান্য নেত্রবৃন্দ। আয়োজকরা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে যেসব মানুষ প্রয়োজনীয় চিকিŤসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন তাদের নিকট বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ায় এই উদ্যোগের আসল লক্ষ্য। এ ধরনের মানবিক কর্মসূচির মাধ্যমে এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। স্থানীয় পর্যায়ে দুস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের মহতি উদ্যোগ ভূমিকা রাখবে বলে দৃঢ়তার সাথে ব্যক্ত করা যায়।

