ঢাকাThursday , 22 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব সুন্দরবনে সাপের কামড়ে জেলে আহত, সাপটিকে ধরলেন নিজেই

Link Copied!

পূর্ব সুন্দরবনে স্বর্প দংশনে এক জেলে গুরুতর আহত হয়েছে। আহত জেলে সাপটিকে ধরে ফেলতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের হরিণটানা খালে এ ঘটনা ঘটে। বনরক্ষীরা আহত জেলেকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার সোনাতলা গ্রামের জেলে আঃ বাতেন হাওলাদার(৫৮) বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে তিনি শরণখোলা ফরেষ্ট ষ্টেশন অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। একই দিন দুপুরে হরিণটানা খালে মাছ ধরার জন্য জাল পাতার সময় তাকে একটি সাপে দংশন করে। তিনি আহত হয়েও সাহসিকতার সাথে জাল পেঁচিয়ে সাপটিকে ধরে ফেলেন। খবর পেয়ে শরণখোলা ষ্টেশনের বনরক্ষীরা আহত জেলেকে উদ্ধার করে দ্রুত স্পীডবোট যোগে চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা হাসপাতালে পাঠায়। এর আগে গত ১৯ দিন পূর্বেও তাকে আরো একবার সাপে দংশন করেছিলো বলে এই জেলে জানান।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ মোর্শেদা আক্তার সুমি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্বর্প দংশনে আহত জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম জানান, সুন্দরবনে স্বর্প দংশনে জেলে আহত হওয়ার খবর পেয়ে তাকে উদ্ধার করে স্পীডবোট যোগে শরণখোলা হাসপাতালে পাঠিয়েছি।