ঢাকাThursday , 22 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছরেও সেতু হয়নি, ঝুঁকিপূর্ণ কাঠের পুলে দুর্ভোগ

Link Copied!

বাগেরহাটের শরণখোলা উপজেলায় রায়েন্দা খালের ওপর সেতু ভেঙে পড়ার পাঁচ বছর পার হলেও নির্মাণ হয়নি নতুন সেতু। ফলে নড়বড়ে কাঠের পুল দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন রায়েন্দা ও খোন্তাকাটা ইউনিয়নের হাজার হাজার মানুষ। ২০২১ সালের ১৭ আগস্ট পুরোনো আরসিসি সেতুটি ধসে পড়ার পর অস্থায়ীভাবে কাঠের পুল নির্মাণ করা হয়। বর্তমানে পুলটির কাঠামো দুর্বল হয়ে পড়েছে। একসঙ্গে বেশি মানুষ উঠলে দুলতে থাকে এটি। বর্ষায় পাটাতন পিচ্ছিল হয়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয়দের মতে, দুই পাড়ে রয়েছে রায়েন্দা বাজার, হাসপাতাল, থানা, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান, শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ ও মৎস্য অবতরণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব স্থানে যাতায়াতের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষকে এই পুল ব্যবহার করতে হয়। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা। উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ৭৪ মিটার দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২৫ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সরকার পরিবর্তনের পর প্রকল্পের কার্যক্রম স্থগিত হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষকেরা জানান, সেতু না থাকায় জনদুর্ভোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। শরণখোলা উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, জটিলতার কারণে প্রকল্পটি বাতিল হয়ে গিয়েছিল। সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সেতু নির্মাণের আশ্বাস পাওয়া গেছে। তবে বরাদ্দ না পাওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।