ঢাকাThursday , 22 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

Link Copied!

বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী সরকারী কলেজের অধ্যক্ষ কবীর রানা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বিএফইউজে নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, নির্বাহী সদস্য গোলজার হোসেন মিটু,ফেরদৌসুর রহমান, আব্দুল হাকিম, আইনুর ইসলাম, আব্দুল মজিদ, মির্জা দুলাল শাহ সাব্বীর সহ স্থানীয় সাংবাদিকেরা। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা অংশ নেন এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত বিষয় নিয়ে আলোচনা করেন।