শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী হাওলাদার জাহিদুল ইসলাম। এ সময় তিনি পূজামণ্ডপের সংশ্লিষ্টদের হাতে উপহারসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। তিনি বাগেরহাট রামপালের মল্লিকের বেড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত তিনি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মরিচ বুনিয়া, কুমারবাড়ি, মরিচ বুনিয়া বৈরাগীবাড়ি ও বড় সন্ন্যাসী পূর্বপাড়া সার্বজনীন দুর্গামন্দিরসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করেন। হাওলাদার জাহিদুল ইসলামের এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তিনি উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণ ও পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। চেয়ারম্যান প্রার্থী হাওলাদার জাহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও রামপাল-মোংলা আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করবে, প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এটাই আমাদের প্রত্যাশা। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মল্লিকেরবেড় ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছি এবং উপহারসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছি। আমরা চাই, প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদ্যাপিত হোক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, রামপাল-মোংলা আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে এ অঞ্চলের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসাধারণের জীবনমান উন্নয়নে আমরা ইতিবাচক অগ্রগতি দেখতে পাচ্ছি। বিশেষ করে রামপাল ও মোংলার মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সেগুলোর স্থায়ী সমাধান করা জরুরি। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃত্ব ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে মল্লিকেরবেড় ইউনিয়নসহ পুরো এলাকার উন্নয়ন আরও এগিয়ে নেওয়া সম্ভব। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে এবং উন্নয়ন কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হবে মানুষের পাশে থাকা, এলাকার সম্ভাবনাকে কাজে লাগানো এবং একটি উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য জনপদ গড়ে তোলা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাজারুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক শামীম হাসান পলক, জাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, আল-আমিন শেখ, দেদার হাওলাদার, রুবেল শেখ, সজল মিনা, শওকত শেখ, শহিদুল শেখ, ইমরান শেখ, মনির খান, ইমদাদুল শেখ, বীর মুক্তিযোদ্ধা আকরাম উদ্দিন বাদল, অপূর্ব লাল বৈরাগী, জাকির হোসেন বারী, শামীম শেখ, সোহেল খান, শামীম হোসেন, ইমরান হাওলাদার ও রফিকুল ইসলাম রফিকসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

