ঢাকাTuesday , 20 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিসরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০

Link Copied!

মিশরের রাজধানী কায়রোর সঙ্গে দক্ষিণাঞ্চলের সংযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়কে বাস ও ভারী ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিউত ওয়েস্টার্ন ডেজার্ট রোডের ৫৫ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ২৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি বাড়ানো এবং হতাহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গিজার দিকে যাওয়া আঞ্চলিক সড়কের প্রবেশপথের কাছে মহাসড়কে বাস ও পণ্যবাহী ট্রাকটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি