ঢাকাTuesday , 20 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাটারায় ডিজে পার্টির আড়ালে মাদকের আসর, নারী-পুরুষসহ আটক ৮৪

Link Copied!

রাজধানীর ভাটারায় এক পুলিশ কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাড়িটিতে নিয়মিত ডিজে পার্টির পাশাপাশি মাদক সেবনের আসর বসত বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) রাতে পিওএইচএস-১ হাউজিংয়ের পুলিশ ফাঁড়ি-সংলগ্ন আড়াইতলা ভবনটিতে অভিযান শুরু হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযান চলে। ডিবি সূত্রে জানা গেছে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িটিতে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, অভিযানকালে বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো। দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীরা অনলাইনে বুকিং দিয়ে এসব পার্টিতে অংশ নিতেন। তিনি আরও জানান, একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে বাড়িটির কার্যক্রম পরিচালিত হতো। কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে। পার্টি থেকে আয়ের একটি বড় অংশ অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির ও তার স্টাফরা পেতেন বলে জানান তিনি। এদিকে, মঙ্গলবার এক প্রজ্ঞাপনে আব্দুল্লাহ আল জহিরকে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখা থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করার কথা জানানো হয়েছে।