ঢাকাSunday , 18 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সারের ডিলারশিপ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Link Copied!

নড়াইলে সার ডিলারশিপ পাওয়া নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেসার্স লামিয়া ট্রেডিংয়ের স্বত্বাধিকারী রাফিউল খান। রোববার (১৮ অক্টোবর) সকালে আফরা বাজারে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় তিনি সার ডিলারশিপ পেয়েছেন। একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা প্রচার চালাচ্ছে। ঘুষ বা অনৈতিক লেনদেনের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তিনি। রাফিউল খান জানান, তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি কৃষকদের সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার সরবরাহ করতে চান। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সংবাদ সম্মেলনে শেখহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সর্দার অলিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী সেলিম রেজা মাসুম এবং ইউনিয়ন যুবদল সভাপতি ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সংহতি প্রকাশ করেন। বক্তারা দাবি করেন, রাফিউল খানের নিয়োগ বৈধ। তার মাধ্যমে কৃষকেরা হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে সার পাবেন বলে আশা প্রকাশ করেন তারা। একই সঙ্গে অপপ্রচারের নিন্দা জানিয়ে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানান।