ঢাকাSunday , 18 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

Link Copied!

ঢাকার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি দাবি করেছেন, মাদক কারবারিদের হামলার আশঙ্কায় আত্মরক্ষার জন্য তিনি ও তাঁর নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন।
রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি জানান, পুলিশের উপস্থিতিতে পরিচালিত অভিযানে চার থেকে পাঁচটি অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, বিদেশি মদ, দেশীয় ধারালো অস্ত্র, নগদ অর্থ ও ছিনতাই করা মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনায় ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইশরাক হোসেন বলেন, গেন্ডারিয়ার ঘণ্টিঘর, মুন্সিটেক ও করাতিটোলাসহ বিভিন্ন এলাকায় মাদক কারবার নিয়ে স্থানীয়দের অভিযোগ ছিল। মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক প্রতিরোধ কর্মসূচি নেওয়া হয়েছে। বিবৃতিতে তিনি আরও দাবি করেন, অভিযানের সময় ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি তাদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে এলে নিরাপত্তার স্বার্থে অস্ত্র উঁচিয়ে ধরা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অস্ত্র যথাস্থানে রাখা হয়।
অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযানের খণ্ডিত দৃশ্য প্রচারের সমালোচনা করে তিনি গণমাধ্যমকে পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।