ঢাকাSunday , 18 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদিতমারীতে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে পুলিশ

Link Copied!

লালমনিরহাটের আদিতমারীতে শারদীয় দুর্গাপূজা আনন্দ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কঠোর ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পূজা মণ্ডপগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। প্রশাসন সূত্র জানায়, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আদিতমারী উপজেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে মাঠে নেমেছে। আদিতমারী উপজেলার প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশের পাশাপাশি কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব জানান, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে পুলিশের টহল টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সবকটি পূজা মণ্ডপে নিয়মিত তদারকি চালানো হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। উল্লেখ্য যে, এবারে ‎দূর্গাপূর ইউনিয়নে ১০টি, ভেলাবাড়ী ইউনিয়নে ১৪টি, কমলাবাড়ী ইউনিয়নে ১৬টি, সারপুকুর ইউনিয়নে ২৪টি, সাপ্টিবাড়ী ইউনিয়নে ৫টি, ভাদাই ইউনিয়নে ৩১টি, পলাশী ইউনিয়নে ১১টি, মহিষখোচা ইউনিয়নে ৫টিসহ আদিতমারী উপজেলায় মোট ১শত ১৭টি পূজা মন্ডবে দূর্গোৎসব চলছে।