ঢাকাSunday , 18 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেপ্তার

Link Copied!

দুর্নীতির মামলায় বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। ইন্টারপোল মেইলের মাধ্যমে দুদককে এ বিষয়ে নিশ্চিত করেছে। কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান। শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংক হিসাবে তার নামে ২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। একই মামলায় তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও এক কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ব্যাংক হিসাবে এক কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে শেখ আব্দুল হান্নানের নামে বিদেশে সম্পদের তথ্যও পাওয়া গেছে। বিশেষ করে কানাডা ও দুবাইয়ে তার সম্পদ থাকার তথ্য উঠে এসেছে। শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন তিনি অবসরে যান।