ঢাকাSaturday , 17 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান

Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা, দেশপ্রেম ও মুক্তির চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মিলনায়তনে ‘আবর্তন’-এর নিবেদনে ‘চিরদিনের নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন; তিনি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা, প্রেম ও স্বাধীনতার কবি। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির চেতনাকে যুগে যুগে আন্দোলিত করেছে। বর্তমান প্রজন্মের মাঝে নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার পরিধি আরও বিস্তৃত করতে হবে।

তিনি বলেন, ‘নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা আয়োজন।
এসব কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য, সংগীত, দর্শন ও জীবনাদর্শের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নজরুলের সৃষ্টিকে শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রজন্ম থেকে প্রজন্মে তা ছড়িয়ে দিতে হবে। তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি নজরুলের জীবন ও কর্ম নিয়ে তরুণদের আরও বেশি গবেষণা, পাঠ ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে নজরুলের কবিতা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতারা উপস্থিত ছিলেন।