ফকির লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন জাত-পাত, ধর্ম-বর্ণ ও সামাজিক বিভেদ ভুলে সাম্য ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে প্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, লালন সাঁই শুধু বাউল সাধক বা সুরস্রষ্টা ছিলেন না, তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবতার মহান প্রবক্তা। তাঁর দর্শন তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জাতীয় দায়িত্ব।
তিনি আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্য, লোকসংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। লালনের মানবিক মূল্যবোধ ধারণ করে বৈষম্যহীন, সৌহার্দ্যপূর্ণ ও সুসংহত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

