আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে লালমনিরহাটে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ২১ অক্টোবর দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। এবার জেলার পাঁচ উপজেলায় মোট ৪৭৬টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে লালমনিরহাট সদরে ১৬২টি, আদিতমারীতে ১১৭টি, কালীগঞ্জে ৯৩টি, হাতীবান্ধায় ৭৩টি এবং পাটগ্রামে ৩১টি মণ্ডপ রয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি হীরা লাল রায় জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান জানান, পূজামণ্ডপগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও এসআরবির টহল জোরদার করা হবে।

