ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত MAGENDA প্রকল্পের প্রতিনিধি দল বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিদর্শন করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেছে।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ে জেন্ডার সমতা ও সংবেদনশীলতা জোরদার, জেন্ডার ইকুয়ালিটি প্ল্যান (GEP), সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক নীতিতে জেন্ডারকে মূলধারায় অন্তর্ভুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
উপাচার্য বলেন, বাউবির প্রশাসন, একাডেমিক কার্যক্রম, মানবসম্পদ ব্যবস্থাপনা ও শিক্ষার্থী সেবার সব ক্ষেত্রে জেন্ডার সমতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি MAGENDA প্রকল্পের আন্তর্জাতিক সহযোগিতার প্রশংসা করেন। এ সময় তিনি নেপালের কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় MAGENDA প্রকল্পের চূড়ান্ত সম্মেলনে ‘Mainstreaming Gender Equality in Academia’ বিষয়ে মূল বক্তব্য দেওয়ার সম্মতি জানান।
পরে প্রতিনিধি দল বাউবির মিডিয়া সেন্টার পরিদর্শন করে ডিজিটাল শিক্ষা ও জেন্ডার সচেতনতামূলক কনটেন্ট তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

