ঢাকাThursday , 8 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

Link Copied!

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১ হাজার ১০৬ জনকে আটক ও গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এর মধ্যে ৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১ হাজার ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ, কিশোরদের অপরাধে জড়ানো ঠেকানো ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান। আটকদের মধ্যে হাতিয়া থানায় সর্বোচ্চ ২৮৯ জন, বেগমগঞ্জে ১৮৩, কোম্পানীগঞ্জে ১৩১, সুধারাম মডেলে ১২৫ এবং চরজব্বরে ১১০ জন রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।