ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে ৭ অক্টোবর ২০২৬ হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফল করতে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহ হিল বাকী নদভী। তিনি বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং টিকাদান কর্মসূচি শতভাগ সফল করা সম্ভব।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, ইউনিসেফ, স্বাস্থ্য বিভাগ ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে টিকাদান ও স্বাস্থ্য সচেতনতার বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়া। জেলা প্রশাসক ধর্মীয় নেতাদের হাম-রুবেলা ও ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, শিশুশ্রম, মানব পাচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতা তৈরির আহ্বান জানান।

