ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন

Link Copied!

টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল শিশুর ওপর যৌন নিগ্রজের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল
মজিদ ওই দণ্ডাদেশ দেন। দণ্ডিত আসামিরা হচ্ছে- টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) ও একই এলাকার আয়নালের ছেলে রুবেল (২৩)। আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান আদালতের বিচারক। পরে তাদেরকে টাঙ্গাইল কারাগারে নিয়ে যাওয়া হয়। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, মামলার বাদি(যৌন নিগ্রহের শিকার শিশু) পরিবারের অমতে তার প্রেমিককে বিয়ে করেন। তিনি বিগত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধ্যরাতে তার স্বামীর সাথে বাড়ির বাইরে দেখা করতে যান। আসামিরা তখন তার স্বামীকে একটি খুঁটির সাথে বেঁধে রেখে তার ওপর পালাক্রমে যৌন নিগ্রহ
চালিয়ে ছেড়ে দেয়। ওই ঘটনার ছয়দিন পর ভিকটিম নিজেই বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেন। একই বছর ১৪ নভেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো তিন বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট হারাধন চন্দ্র সিংহ।