ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে এবি পার্টি নেতা-আইনজীবীর বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

Link Copied!

লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের খোচাবাড়ী বিডিআরহাট এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবির এবং তাঁর ভাই লালমনিরহাট জজ কোর্টের আইনজীবী মোঃ হুমায়ুন কবীরের বাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে অ্যাড. মোঃ হুমায়ুন কবীর ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

​মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের খোচাবাড়ী বিডিআরহাটস্থ নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী আইনজীবী মোঃ হুমায়ুন কবির। সংবাদ সম্মেলনে তার মা এবং বড় ভাই এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ কবির উপস্থিত ছিলেন।

​সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির জানান, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে সোমবার (৫ অক্টোবর) দুপুরে তিনি আদালতে থাকাবস্থায় একদল লোক ভেকু (এক্সকাভেটর) মেশিন নিয়ে তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বাড়ির গ্রিলের গেট এবং প্রায় ২০গজ ইটের প্রাচীর গুঁড়িয়ে দেয়। এতে তাঁদের অন্তত ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

​হামলার খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ছুটে যান। সেখানে গিয়ে ভাঙচুরে বাধা দিলে হামলাকারীরা লোহার রড দিয়ে তাঁকে মারধর শুরু করে এবং একপর্যায়ে গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়। রডের আঘাত ঠেকাতে গিয়ে তাঁর দুই হাতের আঙুল গুরুত্বর জখম হয়।

​লুটপাটের অভিযোগ তুলে তিনি আরও জানান, হামলাকারীরা তাঁর প্যান্টের পকেট থেকে ৩০হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও মারধর করে প্রায় ২লাখ ৬৫হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন লুটে নেয় দুর্বৃত্তরা।

​এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে অ্যাড. হুমায়ুন কবীর বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০জনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

​এ বিষয়ে অভিযুক্তদের তাৎক্ষণিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লালমনিরহাট সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।