ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রনেতা কামালের মৃত্যুবার্ষিকীতে সুন্দরবন কলেজ ছাত্রদলের স্মরণসভা ও দোয়া

Link Copied!

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সরকারি সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের সাবেক সফল সভাপতি এস এম কামাল হোসেন এর ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সুন্দরবন আদর্শ কলেজ ছাত্রদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুন্দরবন কলেজ ছাত্রদলের সভাপতি নাসিম রহমান নাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলী, প্রধান বক্তা ছিলেন সাবেক জিএস খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল হক, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মনির হোসেন ও খুলনা মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ।

বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, ইভান শাহরিয়ার সোহাগ, মোঃ মুসা শেখ, সানজিদ আহম্মেদ, শেখ রিহাত এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন কলেজ ছাত্রদল নেতা রায়হান শেখ, জায়েদ হোসাইন, সাইদুল রহমান চৌধুরী(তাহমিদ), আব্দুর রহিম, মোঃ নাসিরুল্লাহ শেখ,মোঃ জুবায়ের হোসাইন,এম নিয়াজ আহম্মেদ, আফ্রিদি কাব্য, আ.স.ম. শাহীরাজ রাজা,খালিদ হাসান রাতুল, শাহরিয়ার মাহমুদ, আহসান হাবিব আছানুর, মাইশা ইফতেখার, নাঈম নেয়াজ,সিহাদ,আকিব, আহানাফ, ইউশা, জুবায়ের, আরাফ, নয়ন, তানভীর, সৌরভ, জিয়া-সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন মরহুম এস এম কামাল হোসেন এর আদর্শ, দলের প্রতি আনুগত্য নেতাকর্মীদের মাঝে অমর করে রাখবেন, দলের দুঃসময়ের বলিষ্ঠ নেতা কামাল ছাত্রদলের সম্পদ, ৭২ টা মামলা মাথায় নিয়ে মৃত্যু বরণ করেন। দোয়া পরিচালনা করেন অনার্স ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থী হোসাইন আহম্মেদ।