লালমনিরহাটে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল লালমনিরহাট জেলা। মঙ্গলবার (৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে লালমনিরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান। এ সময় লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রায়হান কবির, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীনসহ অন্যান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা এবং শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। লালমনিরহাটে জেলা শিশু একাডেমীর পক্ষ থেকে ৪দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

