ঢাকাSunday , 4 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলপিজি সিলিন্ডার বিক্রেতাদের জরিমানা

Link Copied!

মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে তিন এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৪ অক্টোবর) কমলগঞ্জ উপজেলার লামাবাজার, স্টেশন রোড ও শমসেরনগর বাজারে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে শমসেরনগর পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, পাকা ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয়সহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ সময় লামাবাজারের ওম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, স্টেশন রোডের চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং সায়েম হার্ডওয়্যারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠান থেকেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অভিযানকালে ব্যবসায়ীদের সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি না করা এবং অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়।