ঢাকাSunday , 4 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় সরকারি করার উদ্যোগ: এমপি মিল্টন

Link Copied!

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের সুযোগ্য পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতি বিজড়িত বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় বিগত ১৮ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এই প্রতিষ্ঠান বগুড়া শহরের একদম প্রবেশ মুখে হলেও আজও অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে বঞ্চিত। গণ মানুষের দীর্ঘ বছরের দাবি অনুযায়ী জিয়া পরিবারের সদস্যদের পদচারণার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে অতি দ্রƒত এই প্রতিষ্ঠানকে সরকারি করনের উদ্যোগ নেয়া হবে। রোববার বগুড়া সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডে অবস্থিত সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন কালে প্রধান অতিথি বগুড়া-৭ ( শাজাহানপুর- গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিদ্যালয়টি। শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও সরকারি করণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম,শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজার রহমান বিদুৎ, শাজাহানপুর থানার অফিসার ইনর্চাজ আশিক ইকবাল, শহর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হোসেন আলী, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন, সহকারি শিক্ষক আব্দুস সামাদ, হযরত আলী, খালেদ মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে অত্র স্কুলের সভাপতি আবু হাসান বলেন, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়টি এলাকার শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টি সরকারি হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা উন্নত শিক্ষার সুযোগ পাবে। নবনির্মিত প্রধান ফটক উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সৌন্দর্য ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে বলেও অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।