ভোলার মনপুরায় পতাকা উত্তোলন, র ্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় হাজিরহাট সদর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পরে দলীয় কর্মসূচী অংশ হিসেবে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, সহ-সভাপতি হাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সামসুউদ্দিন আহম্মদ মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন ও উপজেলা কৃষকদলের সভাপতি সালেহ উদ্দিন সহ অন্যান্যরা।

