ঢাকাTuesday , 1 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ার ব্যবসায়ীর মরদেহ সিরাজগঞ্জ ইকোপার্ক থেকে উদ্ধার

Link Copied!

যমুনা সেতুর পশ্চিমপাড়ের উত্তরপাশে অবস্থিত সিরাজগঞ্জের যমুনা ইকোপার্ক থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যার পর পার্কের গোলঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার (৬৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রতাব গ্রামের ওমর আলী সরকারের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার দুইদিন আগে পরিবারের লোকজনের সাথে রাগারাগি করে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইকোপার্কের গোলঘরের বেঞ্চের ওপরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের কোন আঘাতের চিহৃ নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।