ঢাকাMonday , 31 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বিশেষ অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

Link Copied!

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্য ভিত্তিক বিশেষ অভিযানের অংশ হিসেবে সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্রের চোরাচালান হওয়ার সম্ভাবনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ২১:২০ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দিঘলটারী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার সীমান্ত এলাকার ডিগ্রির চর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল ও ১রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত অস্ত্র চোরাচালানে সংশ্লিষ্টদের শনাক্ত করতঃ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ লালমনিরহাটের আদিতমারী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।