ঢাকাSunday , 30 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

Link Copied!

ভোলার মনপুরা উপজেলায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী মো. সাইদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। গ্রেপ্তার সাইদুর রহমান উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মোহাম্মদ ইউনুছের ছেলে। রবিবার (৩০ আগস্ট) বিকেলে র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। র‌্যাব জানায়, গত ২৫ জুন আসামী সাইদুর রহমান এক গৃহবধুকে (২৭) তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম মনপুরা থানায় আসামীর বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা দায়ের করেন। ঘটনার দিনই র‌্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি বিশেষ দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে এবং ছায়া তদন্ত শুরু করে। নিবিড় তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর ২৯আগস্ট শনিবার দিবাগত রাতে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার কাচিয়া ইউনিয়ন থেকে পলাতক অবস্থায় মামলার প্রধান আসামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী গৃহবধূ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার স্থানীয় মাইনুর বেগম নামের এক নারী কাজের কথা বলে ওই গৃহবধূকে তার ঘরে ডেকে নেয়। পরে তাকে ঘরে রেখে সে বাহিরে গেলে সাইদুর রহমান ওই ঘরে এসে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এসে সাইদুর রহমানকে আটক করে। পরবর্তীতে মাইনুর বেগম এসে বিষয়টি মিমাংশার কথা বলে সাইদুর রহমানকে ছেড়ে দেয়। এ ঘটনার তিন দিন পর ভুক্তভোগী নারী ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে গত ৬ জুলাই আদালত মনপুরা থানার ওসিকে মামলা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরে মনপুরা থানায় ধর্ষক সাইদুর রহমান ও সহায়তাকারী মাইনুর বেগমকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে প্রধান আসামী সাইদুর রহমান পলাতক থেকে ভিকটিমকে বিভিন্ন লোকের মাধ্যমে হুমকি ধামকি দিয়ে আসছেন। এতে ভিকটিম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন পার করছেন বলেও জানায় ভুক্তভোগী। ভোলা র‌্যাব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই র‌্যাব বিষয়টি নিয়ে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। যার ফলে শনিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলা থেকে পলাতক অবস্থায় প্রধান আসামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করে। র‌্যাব সব সময় নারীর ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলার বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।