ঢাকাSunday , 30 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে দুই গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষে ৩ আহত

Link Copied!

দুবলারচরের মেহেরআলী এলাকায় বঙ্গোপসাগরে রবিবার দুপুরে সাগরে জাল ফেলা নিয়ে দুই গ্রুপ জেলেদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে তিন জেলে গুরুতর আহত হয়েছে। ঘটনায় নগদ টাকা, ইলিশ মাছসহ মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভূক্তভোগী জেলেরা।
দুবলার মেহেরআলী থেকে মৎস্য ব্যবসায়ী আলিম রবিবার (৩০ আগষ্ট) বিকেলে মোবাইল ফোনে জানান, রবিবার দুপুর ১২টার দিকে সুন্দরবনের মেহেরআলী সংলগ্ন সাগরে জাল পাতাকে কেন্দ্র করে ঝগড়াঝাটির এক পর্যায়ে প্রতিপক্ষের জেলেরা ট্রলারে করে এসে তার কেরিংবোটে হামলা করে দুই জেলেকে মারধর করে এতে তারা গুরুতর আহত হয়েছে। হামলাকারী জেলেরা ঐ কেরিংবোট থেকে নগদ ৫ লক্ষাধিক টাকা, ইলিশমাছসহ মাছ ধরার সরঞ্জাম লুট করে নিয়ে যায় বলে মৎস্য ব্যবসায়ী আলিম অভিযোগ করেছেন। আহত জেলেরা হচ্ছেন, আশিক, রিয়াজ হাওলাদার ও অপর পক্ষের জেলে মিজানুর রহমান। আহত জেলেদের আলোরকোল কোষ্টগার্ড কন্টিনজেটে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কোষ্টগার্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, রবিবার দুপুরে বঙ্গোপসাগরের মেহেরআলী এলাকায় মাছ ধরার জাল পাতাকে কেন্দ্র করে দুই গ্রুপ জেলেদের সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনেছেন।