ঢাকাThursday , 2 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি আশিকা সুলতানা কারাগারে

Link Copied!

সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় গ্রেফতার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানাকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী কর্মকর্তা আশিকা সুলতানাকে আদালতে হাজির করেন। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন হোসেন দ্বিতীয় দফার রিমান্ড শেষে আসামিকে আদালতে উপস্থাপন করেন এবং তদন্তের স্বার্থে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান।

এর আগে, গত ২৫ জুন রাত ১১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রথম দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষ হলে গত ২৯ জুন তাকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ জুন মিরপুর-১ এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জনের একটি দল সরকারবিরোধী মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ব্যানার ও ফেস্টুন ফেলে দ্রুত সরে যায়। পরে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল আয়োজন করা হয়েছিল।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। সেই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হন সাবেক এমপি আশিকা সুলতানা।