ঢাকাThursday , 2 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ২ ভুয়া চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা

Link Copied!

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চিকিৎসক পরিচয়ে অবৈধভাবে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে অভিযানে সুবাস রায় ও রবীন্দ্রনাথ রায় নামে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে তারা নিবন্ধিত চিকিৎসক নন, অথচ দীর্ঘদিন ধরে গড়েয়া বাজারে নিজস্ব প্রতিষ্ঠানে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে চিকিৎসা গ্রহণের আগে সংশ্লিষ্ট চিকিৎসকের বৈধ নিবন্ধন ও পরিচয় যাচাই করার আহ্বান জানানো হয়েছে।