ঢাকাMonday , 29 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিস্টের দোসর ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

Link Copied!

ফ্যাসিস্টের দোসর বাগেরহাট জেলা সদরের বেমরতা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজ শেখ কে প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য সদস্য, পরিষদের সকল গ্রাম পুলিশ ও স্থানীয়রা। ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য সিরাজ শেখকে প্রত্যাহার করে তার স্থলে নতুন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের আবেদন জানিয়েছেন তারা। জেলা প্রশাসক বরাবর আবেদনে উল্লেখ করা হয়েছে, মোঃ সিরাজ শেখ এর আগে গোটাপাড়া ও কাড়াপাড়া ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। সেখানকার ইউপি সদস্য সদস্যা সহ স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে তাকে বদলি করা হয়। এই ইউনিয়নের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মোহাম্মদ সিরাজ শেখের পরিবর্তে অন্য একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা প্রেরণের আবেদন জানান তারা। ঘটনার বিষয়ে জানতে চাইলে বেমরতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল হাওলাদার জানান, সিরাজ শেখ যেখানেই চাকুরী করেছে সেখানেই দূর্ণিতি করেছে। সেখানকার লোকজনের সাথে দূর্ব্যাবহার করেছে। তাছাড়া সে বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিনের একান্ত সহকারী। আমরা তার সম্বন্ধে ভালোভাবে অবগত রয়েছি। সে এই ইউনিয়নের দায়িত্বে থাকলে ইউনিয়নে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মোঃ সিরাজ শেখকে প্রত্যাহার করে নতুন অন্য যে কোন প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান তিনি। অন্যান্য ইউনিয়নে দায়িত্ব পালনকালীন সময়ে দায়িত্বে অবহেলা, বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, সেবা প্রার্থীদের সাথে অসদাচরণ এবং ফ্যাসিস্টদের দোসর হিসাবে কাজ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সুতরাং দ্রুত বিষয়টি তদন্ত করে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আবেদনকারীরা। এ অভিযোগের বিষয়ে জানতে ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজ শেখের সাথে যোগাযোগ করতে তার মোবাইল নাম্বারে কল করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। ফলে বক্তব্য জানা সম্ভব হয়নি।