ঢাকাMonday , 24 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনি প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করলো জামায়াত

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালানো থেকে দলের প্রার্থীদের বিরত থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলা/মহানগরী নির্বাচনি এলাকায় মোটর সাইকেল র‌্যালি ও মোটরশোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচিতে কয়েকটা দুর্ঘটনা ও আহতের পেক্ষাপটে জামায়াতের আমির এখন থেকে সব জেলা/মহানগরী নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র‌্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
সম্প্রতি বিভিন্ন জেলায় জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে।