ঢাকাSunday , 23 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা

Link Copied!

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি নেতারা।
রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রতিনিধিদলে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
দলীয় সূত্র বলছে, ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে কেন্দ্র করে পারস্পরিক সৌজন্যবোধের অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে।