ঢাকাWednesday , 19 November 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্র ক্ষমতায় এলে সাংবাদিকদের অংশগ্রহণে বড় আকারের জাতীয় টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি- আমিনুল হক 

Link Copied!

সাংবাদিকদের ক্রীড়া আয়োজনকে জাতীয় পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী এবং জাতীয় সাফ জয়ী ফুটবলার আমিনুল হক। তিনি বলেন, সাংবাদিক ভাইয়েরা লেখনির মাধ্যমে দেশের মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে যে অক্লান্ত পরিশ্রম করেন, সেই পরিশ্রমকে সম্মান জানাতে আমরা চাই ক্রীড়া আয়োজনে আপনাদের ভূমিকা আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে। গত বুধবার (১৯ নভেম্বর ) দুপুরে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমিনুল হক জানান, খেলাধুলাকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে জাতীয় পর্যায়ে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বাৎসরিক ক্রীড়া উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। তিনি বলেন  আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যদি আমরা রাষ্ট্রক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ সাংবাদিকদের নিয়ে প্রতিবছর জাতীয় পর্যায়ের একটি বড় টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আমরা কাজ করব। তিনি আরও জানান ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ অন্যান্য খেলাও অন্তর্ভুক্ত করে বহুমাত্রিক ক্রীড়া আয়োজন করার উদ্যোগ নেবেন তারা। আমিনুল হকের ভাষায়, “মিডিয়া কাপের মতো আয়োজনগুলো জাতীয়ভাবে করা গেলে ক্রীড়া সাংবাদিকতা ও দেশের সামগ্রিক ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে। রাজনৈতিক অঙ্গনে চলমান প্রতিযোগিতা ও ভবিষ্যৎ নির্বাচনী পরিকল্পনার অংশ হিসেবে সাংবাদিক সমাজকে জাতীয় ক্রীড়া আয়োজনে যুক্ত করার বিষয়টি নতুন কৌশল হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ও ক্রীড়া অঙ্গনকে কেন্দ্র করে সাংবাদিকদের অন্তর্ভুক্তির পেছনে দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও থাকতে পারে বলে পর্যবেক্ষকদের মত।