বাংলাদেশ ইউনানী ডক্টর ‘স সোসাইটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাকীম রমিজ আহমেদ গত ৮ সেপ্টেম্বর সোমবার ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি একজন ভাল চিকিৎসক, সংগঠক এবং আর্ত মানবতার সেবায় অনেক কাজ করে গেছেন। বাংলাদেশ ইউনানী ডক্টর’স সোসাইটির পক্ষ থেকে হাকীম রমিজ আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

