ঢাকাSaturday , 17 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৮ দিনের সংসার, ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে খুন করলো স্ত্রী

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের আটদিনের মাথায় স্বামীকে খুন করেছে স্ত্রী। শুক্রবার (১৬ মে) গভীর রাতে পৌর এলাকার মসজিদ পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যার কথা স্বীকার করে দু’টি কারণ বলেছেন। নিহত ব্যক্তি হলো মো. হাসান মিয়া (২৮)। কুমিল্লার ওই যুবক আখাউড়া মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। আটক নারী আখাউড়ার শান্তিনগরের জান্নাত আক্তার (২৩)। পুলিশ ভোরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে শনিবার বেলা ১২টা নাগাদ থানায় কোনো মামলা হয়নি। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন আটক স্ত্রীর বরাত দিয়ে জানান, গত ৯ মে তাদের বিয়ে হয়। আরেকটি ছেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিলো। বিয়ে পর স্বামী বেশি বেশি শারীরিক সম্পর্ক করলে সেটি তিনি মেনে নিতে পারছিলেন না। শুক্রবার রাতে একাধিকবার শারীরিক সম্পর্কে আপত্তি জানান। স্বামী এতে রাজি না হলে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ান। পরে বালিশ চাপা দিয়ে স্বামীকে হত্যা করেন।