কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, প্রেসক্লাব সাংবাদিক ওয়াজেদ খান ডাবলু, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ডাঃ আব্দুল মান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম, সম্রাট হোসেন, মাশফি চৌধুরী অরিন, জাহিদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর, উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির পলাশ, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জামিল হোসেন, শাহেদ আহম্মেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

