ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

গাইবান্ধা জেলা প্রতিনিধি:  বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার এক কর্মী সম্মেলন বুধবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল। সম্মেলনে বিএনপি, মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন শোভার সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আউয়াল আরজু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, শামীম আহমেদ পলাশ, শফিকুল ইসলাম রুবেল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা। সম্মেলনে বক্তারা জাতীয়তাবাদী জেলা মহিলা দলকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।