ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের দিনব্যাপী কর্মশালা

Link Copied!

গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের আয়োজনে বুধবার দিনব্যাপী রিসোর্স মবিলাইজেশান কর্মশালা অনুষ্ঠিত হয়। সংগঠনের জাতীয় সদর দফতরের তহবিল সংগ্রহ বিভাগের সহযোগিতায় গাইবান্ধার এসকেএস ইন মিলনায়তনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিটের সেক্রেটারী অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। ‘ইউনিট লেভেল রিসোর্স মবিলাইজেশান স্ট্যাটেজি’ বিষয়ে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ডঃ শাহানা জাফর। কর্মশালায় রেডক্রিসেন্ট জেলা কমিটির সদস্যরা ছাড়াও ব্যবসায়ী, রাজনীতিক, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষার্থী স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সংগঠনের জেলা সভাপতি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, সহ-সভাপতি ডাঃ ফেরদৌস হোসেন মনজু, মাহামুদুন্নবী টিটুল, শহিদুজ্জামান শহীদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, রেড ক্রিসেন্ট সদস্য মোঃ শাহেদ হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাকসুদার রহমান শাহান, পরিচালক মোঃ সামিউল হুদা সুমেল প্রমূখ।