ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে মদবাহী প্রাইভেট কারের চাপায় আহত ১৫ জন

Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মদবাহী প্রাইভেটকারের চাপায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বুধবার রাত আটটার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২২-৩১২৩) বেপরোয়া গতিতে ঈশ্বরগঞ্জ মধ্যবাজার অতিক্রম করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৬-৭টি ইজিবাইকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় জনতা প্রাইভেটকারটি আটকের চেষ্টা করেও ব্যর্থ হয়। বেপরোয়া ওই গাড়িটি সরকারি কলেজের সামনে এক নারীসহ ৩ জনকে চাপা দিয়ে পালিয়ে যাবার সময় চরহোসেনপুর মার্কাজ মসজিদের সামনে বৈদ্যুতিক খুুঁটির সাথে ধাক্কা খায়। এ সময় বিক্ষুব্ধ জনতা গাড়িটিতে ভাঙচুর করে গাড়ির ভেতরে থাকা কার্টুন ভর্তি বিদেশি মদের বোতল লুট করে নেয়। গাড়ি চাপায় আহতরা হলেন, বাচ্চু মিয়া, মামুন, চম্পা, বিপুল, ফরিদ মিয়া, শাহানাজ পারভীনকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, ওসি ওবায়দুর রহমান পুলিশের একটি দলসহ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ সময় উৎসুক জনতার ভিড়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই গাড়ির ভেতরে মদের খালি কার্টুন ও কয়েকটি ভাঙা বোতল পাওয়া যায়। গাড়ির পেছনের ডিক্কির ভেতরে মদের কার্টুন রয়েছে বলে ধারণা উপস্থিত জনতা। ওসি ওবায়দুর রহমান জানান, নিরাপত্তা জনিত কারণে গাড়ির পেছনের অংশ খুলে দেখা সম্ভব হচ্ছে না। গাড়িটি থানায় নিয়ে সংবাদকর্মীদের উপস্থিতিতে খোলা হবে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত (১০:৩০) পর্যন্ত গাড়িটি পুলিশ হেফাজতে ঘটনাস্থলেই রয়েছে।